খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১৮ই অক্টোবর ২০২২, ৭:২৪ এএম

আনোয়ারা জামাল, যিনি আনোয়ারা নামেই অধিক পরিচিত, একজন বাংলাদেশী চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রী এবং নৃত্যশিল্পী। তিনি মোট ৮ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন। এছাড়া ২০২০ সালে তাঁকে আজীবন সম্মাননা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়।

আনোয়ারা ১৯৪৮ সালের ১ জুন কুমিল্লাতে জন্মগ্রহণ করেন। তার বাবা জামাল উদ্দিন ও মা ফরিদুন্নেসা। তার বাড়ি কুমিল্লার দাউদকান্দিতে।
ষাটের দশকে বাংলা চলচ্চিত্রে আনোয়ারার আগমন ঘটে। তার চলচ্চিত্রে অভিষেক ঘটে একজন নৃত্যশিল্পী হিসেবে। ১৯৬১ সালে ১৪-১৫ বছর বয়সে অভিনেতা আজিমের মাধ্যমে তিনি চলচ্চিত্রে আসেন।
আনোয়ারার চলচ্চিত্র জীবনের আরও ৩টি উল্লেখযোগ্য চলচ্চিত্র হচ্ছে ১৯৭৮ সালে মুক্তিপ্রাপ্ত গোলাপী এখন ট্রেনে, ১৯৮২ মুক্তিপ্রাপ্ত দেবদাস ও ১৯৮৭ সালে মুক্তিপ্রাপ্ত শুভদা। তার অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘নাচঘর’। এ চলচ্চিত্রেও তিনি নৃত্যশিল্পী হিসেবে অংশগ্রহণ করেন।১৯৭২ এর পরে তিনি ভাবী, চাচী, শাশুড়ি ও মায়ের চরিত্রেই বেশি উপস্থিত হয়েছেন। এই চরিত্রগুলোতেই তিনি বেশি সফল হয়েছেন বলে মনে করেন।


আরও দেখুনঃ
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য