খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১৮ই অক্টোবর ২০২২, ৮:৪১ পিএম

আফসানা আরা বিন্দু বাংলাদেশী মডেল এবং অভিনেত্রী। বিন্দু জন্ম গ্রহন করেন ১৪ জানুয়ারী ১৯৮৮। বিন্দু লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৬ থেকে চলচ্চিত্রে আগমন করেন। বিন্দু মূলত ছোট পর্দার অভিনেত্রী হলেও বড় পর্দায় অভিনয় করেও সুনাম অর্জন করেছেন। তার অভিনীত প্রথম চলচ্চিত্র ছিল “দারুচিনি দ্বীপ”। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় প্রশাসন বিদ্যায় স্নাতক।

বিন্দু লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেন। যদিও তিনি সেখানে প্রথম রানার আপ হয়েছিলেন। বিন্দুর প্রথম চলচ্চিত্র হুমায়ূন আহমেদের “দারুচিনি দ্বীপ” ছিল ব্যবসায়িকভাবে সফল। ধীরে ধীরে তিনি মডেল এবং উপস্থাপক হিসেবেও খ্যাতি লাভ করেন। এরপর জাগো তার আরও একটি ব্যবসাসফল চলচ্চিত্র। বিন্দু অসংখ্য জনপ্রিয় টেলিফিল্ম, নাটক, মডেলিং এবং বিজ্ঞাপণ চিত্রে কাজ করেছেন। তার সর্বশেষ অভিনীত “এইতো প্রেম” চলচ্চিত্রটি গত ১৩ মার্চ ২০১৫ সালে মুক্তি পায়।


| বছর | ছবির নাম | ভূমিকা | সহশিল্পী | উল্লেখযোগ্য |
| ২০০৬ | দারুচিনি দ্বীপ | আনুসকা | রিয়াজ | প্রথম চলচ্চিত্র এবং পরিচালকঃ তৌকির আহমেদ |
| ২০১০ | জাগো | ফেরদৌস আহমেদ, আরেফিন শুভ | পরিচালকঃ খিজির হায়াত খান | |
| ২০১১ | পিরিতের আগুন জলে দ্বিগুন | ইমন, শাবনূর | পরিচালকঃ পি এ কাজল | |
| ২০১৫ | এইতো প্রেম | মাধবী | শাকিব খান | পরিচালকঃ সোহেল আরমান |
আরও দেখুন:
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য