খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১৮ই অক্টোবর ২০২২, ৮:৪৯ পিএম

আফসানা মিমি একজন বাংলাদেশের অভিনেত্রী, মডেল ও পরিচালক। মিমির বাবার নাম সৈয়দ ফজলুল করিম। তিনি পানি উন্নয়ন বোর্ডে চাকরি করতেন। মা শিরীন আফরোজ সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। এই অভিনেত্রী পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

মিমি ১৯৯০ সালে বাংলা টেলিভিশনে কোথাও কেউ নেই নাটকে অভিনয়ের মাধ্যমে পরিচিতি লাভ করেন। তারপর থেকে তিনি বহু টেলিভিশন নাটক এবং কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন। ১৯৯২ সালে আজিজুর রহমানের ‘দিল’ চলচ্চিত্রের মধ্য দিয়ে বড়পর্দায় অভিষেক হয় তার। তারপর ‘নদীর নাম মধুমতি (১৯৯৪)’, ‘চিত্রা নদীর পাড়ে (১৯৯৯)’, ‘প্রিয়তমেষু (২০০৯)’ ছবিতে অভিনয় করেন।


আরও দেখুন:
মন্তব্য