খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ২৩ই অক্টোবর ২০২৩, ৩:১১ পিএম

‘আমার শেষ কথা’ ছবি নিষিদ্ধ করেছে সরকার । চলচ্চিত্র সেন্সরশিপ আইন- ১৯৬৩ এর ৪বি(১) উপধারা লঙ্ঘন করায় ‘আমার শেষ কথা’ চলচ্চিত্রের প্রদর্শনী নিষিদ্ধ করেছে’ সরকার। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।
সেখানে বলা হয়েছে, কাকরাইলের ইস্টার্ন কমার্সিয়াল কমপ্লেক্সের মেসার্স সচেতন ফিল্ম মিডিয়া প্রযোজিত মো. ইসলাম মিয়া নির্মিত চলচ্চিত্রটি চলচ্চিত্র সেন্সরশিপ আইন- ১৯৬৩ এর ৪বি(১) উপধারা লঙ্ঘন করায় আপিল আবেদন নামঞ্জুর করা হলো।
এ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আপিল আবেদন নামঞ্জুর হওয়ায় চলচ্চিত্রটি সনদপত্রবিহীন হিসেবে গণ্য হবে। বাংলাদেশে এর প্রদর্শনী নিষিদ্ধ করা হলো। চলচ্চিত্রটি কোথাও প্রদর্শিত হলে তা বাজেয়াপ্ত করাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চলচ্চিত্রটি পরিচালনা করেছেন কাজী মো. ইসলাম। এতে অভিনয় করেছেন জয় চৌধুরী। তার সঙ্গে পর্দা ভাগ করেছেন নবাগত কাজী জারা টায়রা। অন্যান্য চরিত্রে অভিনয়ে করেছেন কাজী হায়াৎ, বড়দা মিঠু, রেবেকা, ববি, সুব্রত, রিনা খান, দুলারি, হাবিব খান, আবু সাইদ, টাইগার রবি প্রমুখ।

ছবির প্রদর্শনী নিষিদ্ধের প্রসঙ্গে এই ছবির নায়ক জয় চৌধুরী আমাদের নতুন সময়কে জানান, একজন মুক্তমনার চরিত্রে অভিনয় করেছেন তিনি। সেটা নিয়েই মূলত আপত্তি। এরপর নতুন করে সম্পাদনা করে বেশকিছু দৃশ্য ফেলে দেয়া হলেও মেলেনি সেন্সরসনদ। তাই গল্প খানিকটা পরিবর্তন করে পুণরায় দৃশ্যধারণের সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতা।

জয় চৌধুরী বলেন, ‘ইতোমধ্যে পরিচালক আমাদের কাছ থেকে ডেট নিয়েছেন। কিছু অংশের রি-শুট করে তারপর আবার সেন্সরে জমা দেয়ার পরিকল্পনা করা হয়েছে। নির্মাতা এখন দেশের বাইরে রয়েছেন। ফেরার পর শুটিং শুরু হবে।
আরও দেখুনঃ
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য