খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ৮ই জুলাই ২০২৩, ২:২০ পিএম

ডিজনি স্টার ও পপ গায়ক কোকো লির মৃত্যু। হংকংএ জন্মগ্রহণকারী এ পপ তারকার বয়স হয়েছিল মৃত্যুকালে ৪৮ বছর। তিনি শৈশবে যুক্তরাষ্ট্রে চলে যান। চীনা ও ইংরেজি ভাষায় তার অনেক অ্যালবাম প্রকাশিত হয়েছে।ডিজনির চীনা ভাষার হিট ছবি মুলানের মূলচরিত্রের কন্ঠও তিনি দিয়েছিলেন। কোকোর বোনেরা জানান যে, রোববার আত্মহত্যার চেষ্টা করার পর তাকে হাসপাতালে নেওয়া হয়। তিনি সেখানে অচেতন অবস্থায় ছিলেন কয়েকদিন। বুধবার তিনি মারা যান। কয়েক বছর ধরেই কোকো মানসিক দুশ্চিন্তা ও হতাশায় ভুগছিলেন। এক ফেসবুক পোস্টে তার বড় বোন ক্যারোল ও ন্যান্সি একথা জানান।


আরও দেখুনঃ
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য