খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১২ই অক্টোবর ২০২৩, ৪:৩৯ পিএম

বিমানের ভেতর হেনস্তার শিকার হলেন জনপ্রিয় অভিনেত্রী ।মুম্বাই থেকে কোচি ফেরার পথে প্লেনের ভেতর হেনস্তার শিকার হলেন জনপ্রিয় মালয়ালাম অভিনেত্রী দিব্যা প্রভা। অভিনেত্রীর অভিযোগ, বিমানের এক যুবক মদ্যপ অবস্থায় তার সঙ্গে দুর্ব্যবহার করেছেন।ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, পুরো ঘটনার কথা উল্লেখ করে দিব্যা সোশাল মিডিয়ায় লিখেছেন, ‘এক ব্যক্তি হঠাৎই তার আসনের পাশে এসে বসেন। বসার পর থেকেই আমার সঙ্গে খারাপ ব্যবহার শুরু করেন ব্যক্তি। অশ্লীল কথাও বলেন। বিমান সেবিকাকে বলেও কোনো কাজ হয়নি।’
অভিনেত্রী জানিয়েছেন, কোচি বিমানবন্দরে নেমে অভিযোগ দায়ের করেছেন তিনি। অভিযোগপত্রের সঙ্গে বিমানের টিকিটও জমা দিয়েছেন। অভিযোগপত্রে তিনি লিখেছেন, ভবিষ্যতে এরকম যেন কোনো নারীর সঙ্গেই না ঘটে।

প্রসঙ্গত, এর আগে উরফি জাভেদের সঙ্গেও এমনটা ঘটেছিল। উরফির অভিযোগ মুম্বাই থেকে গোয়া যাওয়ার বিমানে এক মদ্যপ অবস্থায় কয়েকজন বিমানযাত্রী তাকে দেখে নোংরা মন্তব্য এবং অঙ্গভঙ্গি করতে থাকেন। সঙ্গে সঙ্গে উরফি প্রতিবাদ করলেও, তার কথা নাকি কানে নেয়া হয়নি বলেও অভিযোগ করেছেন উরফি।

সোশ্যাল মিডিয়ায় গোটা ঘটনার কথা উল্লেখ করে উরফি লেখেন, ‘আমি পাবলিক ফিগার, পাবলিক সম্পত্তি নই।’

আরও দেখুনঃ
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য