খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১৯ই আগস্ট ২০২৩, ১:৩৭ পিএম

হাসপাতালে নায়িকা তমা মির্জা। ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ‘তমা মির্জা অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।শুক্রবার (১৮ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকের এক পোস্টে তিনি এ তথ্য জানান।

পোস্টের ক্যাপশনে লেখেন, সরি কারও ফোন ধরা বা যোগাযোগ করা সম্ভব না। দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই।তবে একটি সূত্রে জানা যায়, তিনি জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

উল্লেখ্য, গেল ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘সুড়ঙ্গ’ সিনেমা এখনও সফলতার সঙ্গে দেশ-বিদেশের প্রেক্ষাগৃহগুলোতে চলছে। এতে তমা মির্জার ‘ময়না’ চরিত্রটি দর্শক-সমালোচক মহলে বেশ প্রশংসা কুড়িয়েছে। রায়হান রাফী পরিচালিত এই সিনেমায় তমার বিপরীতে নায়ক চরিত্রে ছিলেন আফরান নিশো। চরকি ও আলফা আইয়ের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে সিনেমাটি।

আরও দেখুনঃ
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য