খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১৩ই আগস্ট ২০২৩, ১:৪৩ পিএম

১৫ বছর আগের করা মামলায় এ নিয়ে চতুর্থবারের মতো গ্রেপ্তারি ‘পরোয়ানা জারি করা হলো। লোকগানের অন্যতম’ শিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগমের বিরুদ্ধে অর্থ নিয়ে অনুষ্ঠান করতে না আসায় বিশ্বাসভঙ্গ, প্রতারণাসহ একাধিক মামলায় গ্রেপ্তারি ‘পরোয়ানা জারি করেছেন আদালতটি।

জানা গেছে, ২০০৯ সালে মমতাজের বিরুদ্ধে সমন জারি করেন আদালত। পরে সমন কার্যকর না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি ‘পরোয়ানা জারি করা হয়। মমতাজ নিম্ন আদালত থেকে জামিন পেলেও শক্তিধর বাগচী হাইকোর্টের দ্বারস্থ হন। ২০১০ সালে নিম্ন আদালতের নির্দেশ খারিজ করে মমতাজের বিরুদ্ধে গ্রেপ্তারি ‘পরোয়ানা জারি রাখেন কলকাতা হাইকোর্ট। তবে মামলায় সহযোগিতার প্রতিশ্রুতি দিয়ে তিনবার আগাম জামিন পান এই গায়িকা। এরপর বুধবার ফের আদালতে হাজিরা এড়িয়ে যান তিনি।

বাংলাদেশ হাই কমিশন জানায়, এই মুহূর্তে একটি কনসার্টের কারণে কানাডায় অবস্থান করছেন মমতাজ। তাই আদালতে উপস্থিত থাকতে পারবেন না। এমন অবস্থায় আগাম নোটিশ থাকা সত্ত্বেও আদালতে হাজির না হওয়ায় ফের তার বিরুদ্ধে গ্রেপ্তারি ‘পরোয়ানা জারি করেন আদালত।

আরও দেখুনঃ
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য